চুয়াডাঙ্গা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে প্রতারণা চক্রের তিন সদস্য আটক

Padma Sangbad
৪২

বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ডাউনলোড করে সেখানে নিজেদের নাম্বার বসিয়ে অনলাইনে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আপলোড দিতেন তারা। পরে গ্রাহক তাদেরকে কল করলে তারা নিজেদেরকে ডাক্তার আবার কখনো সেলস ম্যানেজার পরিচয় দিতেন। চটকদারি বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। আসল পণ্যের পরিবর্তে দিতেন ভেজাল নকল। এ কাজে তারা ব্যবহার করতেন একাধিক মোবাইল ফোন, সিমসহ বিভিন্ন সরঞ্জাম। দীর্ঘ দিন ধরে প্রতারণা করে আসলেও এবার আর শেষ রক্ষা হয়নি তাদের। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে যশোর কোতয়ালি পুলিশের সদস্যরা। বিশেষ অভিযানে চট্টগ্রাম জেলাতে অভিযান চালিয়ে আন্তজেলা চক্রের প্রতারক চক্রের এ তিন সদস্যকে আটক করা হয়।
রোববার দুপুরে কোতোয়ালি থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। আটককৃতরা হলেন চট্টগ্রাম দক্ষিণ পাহাড়তলীর বারকুয়াদা গ্রামের মৃত শরীফ হোসেনের ছেলে শাকিল হোসেন, খাগড়াছড়ি মানিকছড়ির জহিরুল আলমের ছেলে শুকুর আলী ও পাবনার সাথিয়া উপজেলার নুরদহের সালাহউদ্দিন শেখের ছেলে মহিউদ্দিন শেখ নিরব।
তিনি আরও জানান, গত ১৫ ফেব্রুয়ারি একটি প্রতারণা মামলার এজাহার নামীয় আসামি শুকুর আলীকে ধরতে একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে শনিবার বিকেলে চট্টগ্রামের বায়েজিদ বোস্তমী থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পুলিশ তাদের বিভিন্ন অপরাধে ব্যবহৃত ১২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ২২টি বাটন ফোন, ৩টি কম্পিউটার, ৬টি পেনড্রাইভ, ১টি ডিভিআর, ১টি ডিভিডি রাইটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। চলতি মাসেই তারা ২৩ লাখ টাকা বিকাশে লেনদেন করেছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম, তদন্ত ওসি একে এম সফিকুল আলম চৌধুরী, মামলা তদন্ত কর্মকর্তা এসআই তাপস মন্ডল, অভিযানে অংশ নেয়া এসআই আনসারুল হক প্রমুখ।।

আপডেট : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩