চুয়াডাঙ্গা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Padma Sangbad
৮১

অনলাইন ডেস্ক।।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাতে এক বার্তায় প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান বলে জানিয়েছে তার প্রেস উইং।ৎ

আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারায় টাইগাররা। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই অজিদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।

তিনি বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আগামীতে আরও বড় সাফল্য অর্জন করবে। এই গৌরবময় অর্জনের জন্য প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান।

আপডেট : ১২:৫৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬