চুয়াডাঙ্গা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার পূর্বাভাস

Padma Sangbad
১৫২

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশ বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম এমরাত আল ইয়াউমকে আল জারওয়ান জানান, আরবি ক্যালেন্ডারের ১২তম এবং শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে সোমবার। সেই হিসেবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ আরাফাতের দিন হবে ২৬ মে মঙ্গলবার। এর পরদিনই অর্থাৎ ২৭ মে বুধবার উদযাপিত হবে মুসলিম উম্মাহর দ্বিতীয় বড় উৎসব ঈদুল আজহা।

জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী, ১৭ মে রোববার আরব আমিরাতের সময় অনুযায়ী রাত ১২টা ১ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর পর্যন্ত চাঁদের অবস্থান থাকবে দিগন্ত থেকে ১০ ডিগ্রি ওপরে। প্রায় ১৯ ঘণ্টা বয়সের এই চাঁদ ওইদিন খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

তবে বরাবরের মতোই ইসলামী শরিয়াহ অনুযায়ী, জিলহজ মাস বা পবিত্র ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ভর করছে চাঁদ দেখার ওপর। নির্দিষ্ট সময়ে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার পরই ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ মূলত হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মৃতি বহন করে। আল্লাহর নির্দেশে নিজ পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হয়ে তিনি যে আনুগত্যের পরিচয় দিয়েছিলেন, তা স্মরণে বিশ্বের মুসলিমরা প্রতিবছর পশু কোরবানি করেন। এই ধর্মীয় উৎসবটি হজের মৌসুমের সঙ্গেই পালিত হয়। ঈদের দিন সকালে ঈদের নামাজ আদায়, দান-সদকা এবং কোরবানির পশুর মাংস আত্মীয়স্বজন ও দুস্থদের মধ্যে বিতরণের মাধ্যমে আনন্দ ভাগ করে নেন ধর্মপ্রাণ মুসলমানরা।

আপডেট : ১২:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬