চুয়াডাঙ্গা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

Padma Sangbad
৭৪

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার ( ৯ ডিসেম্বর) বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। কর্মসুচির মধ্যে উপজেলা পরিষদ চত্ত¡রে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন, ব্যানার সহ দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত পোস্টার হাতে নিয়ে মানববন্ধন ও দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ছিল অন্যতম। পতাকা উত্তোলন ও বেলুন উড্ডয়নের পরেই উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়কে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে “ দুর্নীতি দমন ও করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে এবারের প্রতিপাদ্য “ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ^”। বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল আলম চৌধুরী, সম্পাদক মোঃ ইউসুফ আলী, সদস্য আলহাজ¦ মোহাম্মদ আলী, আলহাজ¦ ক্কারী মোঃ তাহেরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।।

আপডেট : ১০:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২