চুয়াডাঙ্গা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে মাদকসহ তিন যুবক আটক

Padma Sangbad
১০৩৮

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ পোটলা গাজাসহ তিন যুবককে আটক করেছে। আটোয়ারী থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমানের দিকনির্দেশনায় বুধবার (০৬ মে) বিকেল প্রায় ৫ টার দিকে এসআই মোঃ কামরুজ্জামান শাহ্’র নেতৃত্বে এএসআই মোঃ ফরহাদ হোসেন এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা পুলিশের একটি চৌকশ টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে উপজেলার ছোটদাপ থেকে বামনকুমার যাওয়ার পথিমধ্যে মোঃ ফজলুল করিমের বাঁশ বাগানের পূর্ব পাশে পাকা রাস্তার উপরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করার সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক পোটলা গাজাসহ তিন যুবককে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানায়, মাদক কেনাবেচার সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। আটকের সময় পুলিশ ও আসামীদের মাধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অতঃপর আটককৃত আসামীদের দেহ তল্লাশি করে ২০ পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও এক পোটলা গাজা উদ্ধার করেন পুলিশ। আটককৃত যুবকেরা হলো, উপজেলার ছোটদাপ গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ কামরুল ইসলাম(নাইস)(২২), মৃত মানিক হোসেনের ছেলে মোঃ রাফিউল তাজরি রাতুল রাফি (২২) ও বড়দাপ গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ আবুল কালাম(৪৩)। এ ব্যাপারে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান ইয়াবা ও গাজাসহ তিন যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/ ১৯(ক)/৪১ ধারায় আটোয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হযেছে। মামলা নং- ০৭, তারিখ: ০৬/০৫/২০২৬। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপডেট : ০৯:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬