চুয়াডাঙ্গা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারী উপজেলায় ছাত্রীদের বাইসাইকেল প্রতিযোগিতা ও রিফ্লেক্টর স্টিকার বিতরণ

Padma Sangbad
৫২

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে অধ্যায়নরত স্কুল, মাদরাসা ও কলেজগামী ছাত্রীদের অংশগ্রহণে বাই সাইকেল প্রতিযোগিতা, রিফ্লেক্টর স্টিকার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ ফেব্রæয়ারি) বেলা ১১টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ছাত্রীদের একটি বর্ণাঢ্য সাইকেল র‌্যালি বের হয়ে উপজেলার গোয়ালদীঘি পেট্রোলপাম্প হয়ে কলেজ মোড় – ফকিরগঞ্জ বাজার হয়ে বিদ্যালয় মাঠে এসে হাজির হয়। র‌্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান,ইউএনও,ওসি, স্বাস্থ্য প্রশাসক পথ প্রদর্শকের ভুমিকা রেখেছেন। র‌্যালি শেষে প্রতি সাইকেলের জন্য রিফ্লেক্টর স্টিকার বিতরণ করা হয়। উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০০ জন ছাত্রী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ১০০ মিটার, ৬০০ মিটার বাই সাইকেল রান এবং বাই সাইকেল চালানোর আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, স্থানীয় গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। তিনি বলেন, শিল্প-বিপ্লব এবং যানবাহনের অধিক চাপের কারণে বর্তমান বিশ্বের পরিবেশ হুমকির মুখে। আগামীতে সুন্দর পৃথিবী তৈরীর জন্য সাইকেল বাহন হিসেবে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের উৎসাহ দিতেই মুলত: এই প্রতিযোগিতার আয়োজন।

আপডেট : ১১:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩