চুয়াডাঙ্গা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবির এমপ্লয়মেন্ট ভিসাধারী কোনো যাত্রী নেবে না বিমান

Padma Sangbad
৫৪

অনলাইন ডেস্ক:এমপ্লয়মেন্ট ভিসাধারী যাত্রীদের বর্তমানে আবুধাবিতে প্রবেশ করতে না দেয়ায় এই ভিসায় দেশ থেকে আর কোনো যাত্রী পরিবহন করবে না রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে সপ্তাহে ছয়টি ফ্লাইটের পরিবর্তে ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে এখন থেকে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।মঙ্গলবার বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আপাতত আবুধাবিগামী এমপ্লয়মেন্ট ভিসাধারী যাত্রীদের গ্রহণ করছে না সংযুক্ত আরব আমিরাত। তাই এ ধরনের যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না। একই কারণে আবুধাবি থেকে বাংলাদেশে ফেরত আসতে আগ্রহী যাত্রীদের জন্য বিমানের ৩১ আগস্ট পর্যন্ত ছয়টির পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে। ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ এমপ্লয়মেন্ট ভিসাধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আপডেট : ১২:০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০