চুয়াডাঙ্গা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

Padma Sangbad
১০৬

জাহাঙ্গীর আলম প্রধান,আশুলিয়া:
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোনায়েম (৬০) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি শিল্পাঞ্চল পুলিশ -১ এর উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
(৭ই মার্চ) সোমবার ভোর সাড়ে ৬টার দিকে আশুলিয়া নরসিংহপুর এলাকার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তা মোনায়েম হোসেন (৬০) সিরাজগঞ্জ জেলা কাজিপুর থানা চকপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে।
পুলিশ জানান ,নরসিংপুর এলাকায় রাতে ডিউটি ছিল তার ,ভোরে নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় পড়ে গেলে দ্রুত গতির একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আশুলিয়া থানা পুলিশ আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ঘাতক পরিবহন চিহ্নিত করার চেষ্টা চলছে।

আপডেট : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১