চুয়াডাঙ্গা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্বাস্তুরা সকলেই জমির দলিল পাবে : মমতা

Padma Sangbad
১৪

অনলাইন ডেস্ক।
উদ্বাস্তুরা সকলেই জমির দলিল পাবে, তারা এ ভারতের নাগরিক বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
তিনি বলেছেন, উদ্বাস্তুরা যারা আছেন জেনে রাখবেন সব উদ্বাস্তুদের জন্য আমি নিঃশর্ত জমির দলিল করে দিয়েছি। যারা পশ্চিমবঙ্গ সরকারের জমিতে আছেন, যারা কেন্দ্রীয় সরকারের জমিতে আছেন, এমনকি যারা অনেকদিন ধরে প্রাইভেট ল্যান্ডেও আছেন এমন সব উদ্বাস্তু নিঃশর্ত জমির দলিল পাবেন।
আজ বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন তিনি।
মমতা আরও বলেন, মোদি মেড ডিজাস্টার। মনে রাখবেন,এটা ম্যান মেড বিপর্যয় নয়। এটা অত্যন্ত মারাত্মক বিষয়! সারা দেশে ওষুধ নেই,ইনজেকশন নেই,‘পর ভোলানো,ঘর জ্বালানো’। আমাদের দেশের তৈরি করা ওষুধ সব বিদেশে পাঠিয়ে দিয়েছে। ৬৫ শতাংশ পাঠিয়ে দিয়েছে!

আপডেট : ১২:২৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১