চুয়াডাঙ্গা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ ৩ মাস বৃদ্ধি

Padma Sangbad
১২৬

অনলাইন ডেস্ক।
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণের কিস্তি পরিশোধের সময় তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের মার্চ মাসের ঋণের কিস্তি জুন পর্যন্ত পরিশোধ করতে পারবে গ্রাহক। এ সময় ঋণ খেলাপি করা যাবে না পাশাপাশি দণ্ড সুদ এবং অতিরিক্ত ফি, চার্জ বা কমিশনও আদায় করা যাবে না।
মঙ্গলবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ঋণ, লিজ, অগ্রিম শ্রেণিকরণ’ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, মহামারি করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানের ঋণ শ্রেণিকরণ বিষয়ে ইতোপূর্বে শিথিলতা আনা হয়েছিল। কোভিডের উদ্ভূত কোনো কারণে যেসব গ্রাহক ঋণের কিস্তি পরিশোধে সমস্যায় পরবেন তাদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের মার্চ মাসের ঋণের কিস্তি জুন মাস পর্যন্ত পরিশোধ করতে পারবে গ্রাহক। এ সময় ঋণ বিরূপমানের শ্রেণিকরণ (খেলাপি) করা যাবে না পাশাপাশি দণ্ড সুদ ও অতিরিক্তি ফি, চার্জ বা কমিশনও আদায় করা যাবে না।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, যা অনতিবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আপডেট : ০৯:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১