চুয়াডাঙ্গা ০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার হিন্দি ছবিতে জয়া আহসান

Padma Sangbad
৫৯

দৈনিক পদ্মা সংবাদ।
visit for latest bangla update news
24/7 www.padmasangbad.com

ভারতে প্রথম বাংলাদেশি হিসেবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জল্পনা ছিলো, বলিউডেও আলো ছড়াবেন তিনি। এবার সেটাই সত্যি হচ্ছে। এবার ‘করক সিং’ নামের হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

সিনেমাটির ব্যবস্থপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর দিয়ে আনন্দবাজার পত্রিকা।
সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। জানা গেছে, সিনেমায় নাম ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আর মুখ্য ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে।

শুধু তাই নয়, এখানে আরো অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। তাদের বাইরেও পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে। এছাড়া এই ছবিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল বলে জানা গেছে।
আরো জানা গেছে, ‘করক সিং’ মূলত আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নির্মিত হবে।

তবে সিনেমার গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কি না, তা নিশ্চিত ভাবে এখনই বলা যাচ্ছে না। এর শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুম্বাইতে সিনেমাটির শুটিং শুরু হবে। তারপর কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিন শুটিং হবে।

সুত্রঃ আনন্দ বাজার।

আপডেট : ১১:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২