কাজিপুরে যথাযথ মর্যাদায় শহীদ এম মনসুর আলীর ১০৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমৃত্যু সহচর সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলীর ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কাজিপুর স্বাধীনতা স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি তানভীর শাকিল জয় সহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৬জানুয়ারি (সোমবার) বাদ যোহর শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাষ্টার এর সভাপতিত্বে শহীদ এম মনসুর আলীর স্মৃতি চারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, প্রধান আলোচক কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকোশলী তানভীর শাকিল জয়, বিশেষ আলোচক জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি চেম্বার অব কমার্সের সভাপতি মনসুর পরিবারের সদস্য আবু ইউসুফ সূর্য।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে মুজিব পরিবারের সকল সদস্য, মনসুর পরিবারের সকল সদস্য ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।























