চুয়াডাঙ্গা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮; আতঙ্কে কেঁপে উঠল দোহা

Padma Sangbad

Oplus_131072

৭৬

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় রাজধানী দোহাসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের বিকট শব্দে বহু এলাকার ভবন, ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। আকস্মিক এই ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে; অনেকেই প্রথমে এটিকে ভূমিকম্প কিংবা নতুন কোনো হামলা বলে মনে করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বৃহৎ গ্যাসক্ষেত্র রাস লাফফানে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে কাতারের বিশেষ উদ্ধারকারী বাহিনী জোরালো তৎপরতা চালাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলের বাইরে গ্যাস বা অন্য কোনো বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার প্রমাণ মেলেনি। ফলে আশপাশের এলাকাগুলোতে বড় ধরনের পরিবেশগত ঝুঁকির আশঙ্কা আপাতত নেই।
ঘটনার পরপরই কাতার পুলিশ জানায়, বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন এবং পুরো ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যাতে পরবর্তী সময়ে এমন দুর্ঘটনা এড়ানো যায়।
এই বিস্ফোরণ কাতারের জ্বালানি খাত এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আপডেট : ০৯:৪২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬