চুয়াডাঙ্গা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারের গেট থেকেই মায়ের মরদেহ দেখলেন পাপিয়া

Padma Sangbad
৭১

অনলাইন ডেস্ক।
যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া শেষবারের মতো নিজের মায়ের মরদেহ দেখলেন গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার গেটে।
এর আগে মায়ের মরদেহ দেখাতে পাপিয়াকে সোমবার রাত ১০টার দিকে গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার হাসনা জাহান বিথী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় শামীমা নূর পাপিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। রাতে লাশবাহী গাড়িতে করে কারাগারের গেটে পাপিয়ার মায়ের মরদেহ নেয়া হয়। পরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে পাপিয়াকে কারাগারের গেটে নিয়ে তার মায়ের মরদেহ দেখানো হয়। ওইসময় প্রায় ২০ মিনিট মরদেহ কারাগারের গেটে ছিল।

আপডেট : ১২:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০