চুয়াডাঙ্গা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

Padma Sangbad
৪০

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত এ্যালকোহল জাতীয় স্পিরিট পান করে তিনজন মারা গেছে। নিহতদের মধ্যে কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর খাঁ (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষী সিনেমা হলের পিছনে ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তারা মারা যান।

নিহত বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, বৃহস্পতিবার গভীর রাতে তার প্রেসার লো হয়ে অসুস্থ্য হয়ে পড়ে। এসময় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করে। হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

শহরের ঢাকালে পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, বৃহস্পতিবার রাতে নিহতরা সবাই কালীগঞ্জ মেইন বাস্টান্ডের রেজা হোমিও হল থেকে এ্যালকোহল পান করে। এরপর অসুস্থ্য হয়ে পড়ে।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন জানান, রাতে যখন রোগী এসেছিল তখন ডাক্তার তানভীর হোসেন দ্বায়িত্বে ছিলেন। তবে রেকর্ড বইয়ে রাজিব হোসেন এ্যালকোহল খেয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে এসেছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর রেফার্ড করা হয়।

এদিকে শহরের নদীপাড়া এলাকার জাহাঙ্গীর খাঁ এর ভাই সোহাগ হোসেন জানান, গভীর রাতে তার ভাই চিৎকার করতে থাকে। এ সময় তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। মুহুর্তের মধ্যে বাড়িতেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, শহরের একটি হোমিও দোকান থেকে এই বিষাক্ত স্পিরিট খেয়েছিল। তদন্ত করলে মেয়াদোত্তীর্ণ স্পিরিট খেয়ে মৃত্যুর কারণই আসবে বলে তিনি মনে করেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মারা যাওয়া ব্যক্তিরা সবাই এ্যালকোহল পান করেছিল। এ্যালকোহল পানের পর তারা সবাই বিষ্ক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়ে।

আপডেট : ০৫:৪২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩