চুয়াডাঙ্গা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের

Padma Sangbad
১৪

কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় তানজিম রহমান সিজান (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত সিজান কালীগঞ্জ শহরের আড়পাড়ার মৃত ওলিয়ার রহমানের ছেলে।
সে গেল বছর এইচএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিল। এরপর থেকে লেখাপড়া বাদ দিয়ে এলাকার উঠতি বয়সের ছেলেদের সাথে চলাফেরা করতো। আগস্ট মাসে নতুন মোটরসাইকেল কিনেছিল সিজান।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, বুধবার দুপুর ২টার দিকে সিজান মোটরসাইকেল চালিয়ে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ পৌরসভার সামনে পৌছালে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে সে গুরুত্বর জখম হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে যশোর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।।

আপডেট : ০৯:৩৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০