চুয়াডাঙ্গা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে হঠাৎ পাগলা কুকুরের কামড়ে সাংবাদিকসহ ৩০জন আহত: ভ্যাক্সিন সংকট

Padma Sangbad
১০৯

শাহ আলম কালীগঞ্জ( ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে দুই পাগলা কুকুরের কামড়ে সংবাদিক ও ব্যবসায়ীসহ প্রায় ৩০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে পৌর এলাকার বিভিন্ন এলাকার এসব মানুষকে কামড়ে জখম করে। এরমধ্যে ২০ জন কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। বাকিরা ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছে। কুকুরে কামড়ানোর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে হঠাৎ কুকুরে কামড়ানো রোগী বেশি হওয়ায় ভ্যাক্সিন সংকট দেখা দিয়েছে। এ পর্যন্ত ১৫ জনকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে। বাকিদের পরে দেওয়া হবে বলে পৌর ও হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ জানাগেছে , সন্ধার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর রেলগেট এলাকায় হঠাৎ একটি লাল রঙের কুকুর ক্ষেপে গিয়ে পথচারীদের কামড়ানো শুরু করে। এসময় একে একে ১৫ জনকে কামড়ে জখম করে। এরপর একই কুকুর শহরের নতুর বাজারে পৌছে ১৫ জনকে কামড় দেয়। এরপর একই সময় শহরের জনতার মোড়ে অপর একটি কালো রঙের কুকুর হঠাৎ ক্ষেপে গিয়ে ৩ জনকে কামড়ে জখম করে। এছাড়া শহরের নীমতলা বাসস্ট্যান্ড থেকে দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি ও দিপ্ত টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগকে কামড়ে জখম করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তানভীর হাসান জানান, সন্ধ্যা থেকে হাসপাতালে ২০ জন কুকুরের কামড়ানো রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আরো রোগী আসছে কিন্তু পর্যাপ্ত ভ্যাক্সিন না থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের আগামিকাল দেওয়া হবে।

কালীগঞ্জ পৌরসভার মেয়র কুকুরের কামড়ানোর বিষয়টি নিশ্চিত করে জানান, আমি সংবাদ পাওয়ার সাথে সাথে হাসপাতালে গিয়েছিলাম। রোগীদের খোঁজখবর নিয়েছি। এসময় পৌরসভার পক্ষ থেকে ১২ জনকে ভ্যাক্সিন সর্বরাহ করা হয়েছে। এখন আর স্টকে ভ্যাক্সিন না থাকায় বাকিদের আগামিকাল দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

আপডেট : ১১:৪৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২