চুয়াডাঙ্গা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার দৌলতপুরে আস্তানায় হামলা, কথিত পীরকে পিটিয়ে হত্যা

Padma Sangbad
৯৮

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে একটি আস্তানায় হামলা চালিয়ে কথিত এক পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার পর আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কথিত পীরের নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। তিনি ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলীর ছেলে। ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন।

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে শামীম রেজার একটি পুরনো ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে, যেখানে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য রয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা আস্তানায় হামলা চালায়। পুলিশ তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও বিক্ষুব্ধ জনতার তুলনায় পুলিশ সদস্য কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কারা ও কীভাবে ভিডিওটি নতুন করে ছড়িয়ে দিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়। তখন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি আবার একই ধরনের কর্মকাণ্ড শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে।

আপডেট : ১২:১৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬