শিরোনাম :
কুষ্টিয়া হতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬
Padma Sangbad

৩ মার্চ ২০২৩ তারিখ র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সিআর-৭৮৫/১৯(কালীগঞ্জ) প্রতারণা মামলার ০৩ বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত এবং সিআর-১৭৬/২২(কালীগঞ্জ) মামলার দুইটি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকায় আত্নগোপন করে আছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মাথুরা এলাকায় একই তারিখ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী-মোঃ জামির হোসেন(৪৫), থানা- কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।





















