চুয়াডাঙ্গা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

Padma Sangbad
৪১

কোটচাঁদপুর সংবাদদাতা ।।

দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন হতাহতের ঘটনা ঘটেছে। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মহিমা বেগম (৬২) মারা যায়। শুক্রবার বিকেলে কোটচাঁদপুর পৌর এলাকার ফায়ার স্টেশনের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে।
ফায়ার স্টেশনের কর্তব্যরত সদস্য আবুল হাসান বলেন, বিকেল ৪ টার সময় দুই মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে ৪ জন আহত হয়েছে। আমরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। যার মধ্যে রয়েছে মাহিমা বেগম(৬২), আলী কদর(৭০), মিকাইল হোসেন(২০) ও আলমগীর হোসেন (১৯)। এরমধ্যে মটর সাইকেল আরোহী মাহিমা ও আলী কদরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে যশোর হাসপাতালে রেফার্ড করেছেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজিয়া সুলতানা ডানা। তিনি বলেন, তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকা জনক হওয়ায় যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
যার মধ্যে রয়েছে মাহিমা বেগম ও তাঁর স্বামী আলী কদর। পথিমধ্যে মাহিমা বেগম মারা গেছে বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।
এদিকে মোটরসাইকেল চালক দুই জন আটক করেছেন মডেল থানা পুলিশ। এরা হলেন, উপজেলার বকশিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মিকাইল হোসেন ও একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে আলমগীর হোসেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার ইমারজেন্সি অফিসার সাজ্জাদ হোসেন বলেন, দুইটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় আহত হয়। ওই ঘটনায় কারনে তাদেরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে মটর সাইকেলও।।

আপডেট : ০৯:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩