চুয়াডাঙ্গা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে নবজাতকের মৃতদেহ উদ্ধার

Padma Sangbad
৪৪

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।।

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে এক ছেলে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মুজিব বর্ষের উপহার হিসেবে পাওয়া আশ্রয় প্রকল্পের ঘরের পাশের কলা বাগান থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। আশ্রয় প্রকল্পের বাসিন্দা সুফিয়া বেগম বলেন, গ্রামের মাটি কাটা মহিলাদের কাছ থেকে জানতে পারলাম কলা বাগানের ভিতর একটা নবজাতকের মৃতদেহ পড়ে আছে। তাই দেখতে এসেছি এটা কার বাচ্চা বা কে ফেলে গেছে আমি জানি না।এ বিষয় কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এস আই) সিরাজ বলেন, নবজাতকের মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাদহের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু মৃত দেহের পরিচয় পাওয়া যায়নি সেহেতু ময়না তদন্ত শেষে আঞ্জুমানে মফিদুলে হস্তান্তর করা হবে।।

আপডেট : ০৯:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩