চুয়াডাঙ্গা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

Padma Sangbad
১৪

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজার এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজা সহ মুকুল (৩৮) নামে এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ই জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার সাফদারপুর বাজার সংলগ্ন দাঊদ হোসেনের বাড়ির এলাকা থেকে তাকে আটক করে মডেল থানা পুলিশের একটি টিম।
আটককৃত আসামি মুকুল সাফদারপুর ইউনিয়নের সুয়াদি গ্রামের রুস্তম আলীর ছেলে।
মডেল থানা পুলিশের এসআই তৌফিক আনাম জানান, থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সঙ্গীয় এস আই জাহিরুল ইসলাম ও কর্তব্যরত ফোর্স সাথে নিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার সাফদারপুর বাজার এলাকায় অভিযানকালে সন্দেহাতীতভাবে মুকুল নামে এক যুবককে আটক করা হয়। সে পেশায় একজন ইজিবাইক চালক। এসময় তার কাছে তল্লাশী করলে ১৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলার প্রক্রিয়াধীন চলছে।
সত্যতা নিশ্চিত করেছেন মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম।

আপডেট : ০৫:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১