শিরোনাম :
কোটচাঁদপুর সড়ক দুর্ঘটনায় উপ সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু
Padma Sangbad

কোটচাঁদপুর সংবাদদাতা।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৪নং বলুহর ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিন পাড়া নামক স্থানে ইট বোঝাই করা ট্রাক্টর এর সাথে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাবার পথে মুখোমুখি ধাক্কা খেয়ে উপজেলার কুশনা ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ (৬০) নিহত হয়েছেন।
ঘটনাস্থলে ট্রাক্টর রেখে ড্রাইভার পালিয়ে যান।
আব্দুল লতিফ ঝিনাইদহ সদর উপজেলার বাদ পুকুরিয়ার বাসিন্দা।
ঘাতক ট্রাক্টর কোটচাঁদপুর মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে।।






















