চুয়াডাঙ্গা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিভাগে প্রথম সফরে যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান উলাশী খাল খনন, হাসপাতাল ভিত্তিপ্রস্তর ও জনসভা : ব্যস্ত কর্মসূচিতে সারাদিন

Padma Sangbad
৭৯

যশোর সংবাদদাতা।।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খুলনা বিভাগে প্রথমবারের মতো সফরে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। এ ছাড়া যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকা ও শহরের প্রধান সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় অবস্থান নেন। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এই সফরের মূল উদ্দেশ্য শার্শার উলাশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন। দীর্ঘদিন ধরে খালটি খননের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আজকের কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টা ৪৫ মিনিটে শার্শার উলাশী খাল পুনঃখনন অনুষ্ঠানে সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং ১টা ৩৫ মিনিটে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।।

আপডেট : ০১:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬