চুয়াডাঙ্গা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রের ধারা অব্যাহত থাকলে দেশ উন্নত হয়: প্রধানমন্ত্রী

Padma Sangbad
৪৩

অনলাইন ডেস্ক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জনগণের জন্য কাজ করছি। আমাদের ভোট দিয়ে ২০১৪ সালে নির্বাচিত করেছে জনগণ। ২০১৮ সালে ভোট দিয়ে আবার নির্বাচিত করেছে। এর একমাত্র কারণ আমরা তাদের উন্নয়নে কাজ করেছি। কাজেই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের মানুষের উন্নতি হয়, এটাই বাস্তবতা।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর রমনা পার্কে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও রাজউকের ১২টি প্রকল্প উদ্বোধনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন :ঝিনাইদহ হতে এক প্রতিষ্ঠান কে কারাদণ্ড ও অপর প্রতিষ্ঠানকে অর্থ দন্ড

প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র ছিল বলেই উন্নয়নগুলো সম্ভব হয়েছে। এই ধারা না থাকলে এত উন্নত হতো না। আমরা পরমাণু শক্তিতে যুক্ত হতে পেরেছি। এ পরমাণু দিয়ে আমরা বোমা বানাবো না, বিদ্যুৎ উৎপাদন করবো।

শেখ হাসিনা বলেন, ২০২৩ সাল হবে মন্দার বছর, অর্থনীতিবিদেরা এমন ইঙ্গিত দিয়েছেন। দেশে যেন এর ধাক্কা না লাগে, সেজন্য এক ইঞ্চি জমিও অনাবাদী না থাকে।

প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। উন্নত দেশগুলো যখন হিমশিম খাচ্ছে, তারপরও আমাদের অর্থনীতির গতিধারা অব্যাহত রেখেছি আমরা। প্রবৃদ্ধি ৭ ভাগ অর্জন করতে পেরেছি।

আপডেট : ০১:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩