চুয়াডাঙ্গা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মিজ্ লুৎফুন নাহার

Padma Sangbad
৪৮০

চুয়াডাঙ্গা জেলার ৩০তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মিজ্ লুৎফুন নাহার। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এর আগে নবাগত জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার বুধবার বিকালে নতুন কর্মস্থল চুয়াডাঙ্গা এসে পৌছান। এ সময় জেলা প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা তাকে স্বাগত জানান।

বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা মিজ্ লুৎফুন নাহার রাজবাড়ী জেলার সন্তান। তিনি ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক হিসাবে যোগদানের পূর্বে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ মমতাজ, আশফাকুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এদিকে বিদায়ী জেলা মোহাম্মদ কামাল হোসেন বেলা ১১টায় ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেন। তিনি ২০২৫ সালের ১৭ নভেম্বর ২৯তম জেলা প্রশাসক হিসাবে চুয়াডাঙ্গায় যোগদান করেন।

আপডেট : ১২:৩৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬