চুয়াডাঙ্গা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একই গর্ভে জন্ম নেওয়া সৎ ভাই-বোনের বিয়ে দেওয়ায় কাজীসহ আটক-৩

Padma Sangbad
৪২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একই গর্ভে জন্ম নেওয়া দুজন এখন স্বামী-স্ত্রী; অবশেষে আলমডাঙ্গার কাজীসহ আটক-৩
জোরপূর্বক একই গর্ভে জন্ম নেওয়া সৎ ভাই-বোনের বিয়ে দেবার ঘটনায় কাজীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ওই কিশোরী বাদী হয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের (ইউ এন ও) নিকট লিখিত অভিযোগ দিয়েছে।

আটকৃতরা হলো- স্কুলছাত্রীর মা ফজলুল হকের স্ত্রী লিলি খাতুন, ছেলে সোহেল রানা (২৮), আলমডাঙ্গা শহরের ২নং ওয়ার্ডের বাবু পাড়ার কাজী ওমর ফারুক (৫৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার মাদ্রাসা পাড়ার মৃত আজিজুল হকের স্ত্রী লিলি খাতুন। তার স্বামী মারা যাবার পর দ্বিতীয় বিবাহ করে এরশাদপুর চাতাল মোড়ের ফজলুল হককে। লিলি খাতুনের প্রথম পক্ষে দুটি মেয়ে এবং দ্বিতীয় বিবাহের পর বর্তমান সংসারে দুটো ছেলে সন্তান রয়েছে।

প্রথম পক্ষের বড় মেয়ের বিবাহ হয়েছে গত কয়েক বছর পূর্বে । ছোট মেয়েটি ৭ম শ্রেণীর ছাত্রী। গত ১৪ জানুয়ারি স্কুল ছাত্রীর মা জোরপূর্বক সৎ ভাই এর সাথে বিবাহ দেয়।

এ ঘটনায় মেয়েটি আপত্তি জানালে ঘর বন্দি করে মারপিট করে স্কুল ছাত্রীকে। তাকে বাইরে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। গত মঙ্গলবার স্কুলছাত্রীর মা বাড়িতে না থাকার সুযোগে বাড়ি থেকে পালিয়ে বোনের বাড়িতে চলে আসে মেয়েটি।

বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নিকট সে নিজে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশকে অবগত করা হলে বিকেলে স্কুল ছাত্রীর মা লিলি খাতুন (৪৪), স্বামী সোহেল রানা (২৮) ও বিবাহ পড়ানোর ঘটনায় কাজী ওমর হুজুরকে আটক করে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুর সাংবাদিকদের কে বলেন, বাল্য বিবাহের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগে বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। পরবর্তীতে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।।

আপডেট : ০১:৪৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩