চুয়াডাঙ্গা ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দর্শনা চিনিকলের ২০২২-২৩ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন।।। ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষমাত্রা

Padma Sangbad
১০১

চুয়াডাঙ্গা প্রতিনিধি (২৩-১২-২২)।। চুয়াডাঙ্গার দর্শনা চিনিকলের ২০২২-২৩ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে । আজ শুক্রবার বিকালে চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে এবারের মাড়াই মৌসুম কার্যক্রম চালু করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমসহ অনেকেই ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরু চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন,

চলতি মাড়াই মৌসুমে ৫৫ কার্যদিবসে কেরু চিনিকলে ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। তাতে চিনি উৎপাদন হবে ৩ হাজার ৮৪০ মেট্রিক টন। চিনিকল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এবার ৪ হাজার ২৩০ একর জমিতে আখ দণ্ডায়মান রয়েছে। যার মধ্যে কেরুজ নিজস্ব জমির পরিমাণ ১ হাজার ৫০ একর। বাকী ৩ হাজার ১৮০ একর কৃষকদের জমিতে আখ চাষ করা হয়েছে। আখের সঠিক পরিচর্যা, আধুনিক পদ্ধতিতে আখচাষ ও মিলের ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাদের সার্বিক দেখভালের কারণে এবার আখের ফলন ভালো হয়েছে। যে কারণে ধারণা করা হচ্ছে আখ মাড়াইসহ চিনি উৎপাদনের লক্ষমাত্রা অর্জন সক্ষম হবে। সেই সাথে চিনি আহরণের গড় ৬.২ লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। আলোচনা শেষে কেইন কেরিয়ারে আখ নিক্ষেপ ও দোয়ার মাধ্যমে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদ্বয় উদ্ধোধন করেন। এদিকে ২০২২-২৩ আখ রোপণ মৌসুমে আনুষ্ঠানিকভাবে আখ রোপণ শুরু করা হয় গত ১ সেপ্টেম্বর। এ বছর ৭ হাজার জমিতে আখ রোপনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।।

আপডেট : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২