শিরোনাম :
চুয়াডাঙ্গায় জাকের পার্টির খুলনা বিভাগীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত
Padma Sangbad

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ (২৪-১২-২০২২)।।
জাকের পার্টির মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৩ উপলক্ষে চুয়াডাঙ্গায় জাকের পার্টির খুলনা বিভাগীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাকের পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আলী আজগর । এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. সায়েম আমীর ফয়সল । বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















