চুয়াডাঙ্গা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জেলা পুলিশের বিশেষ অভিযান: ৩৬ বোতল মদসহ এক কারবারি গ্রেফতার

Padma Sangbad
৭৮

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক :
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৬ বোতল মদসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দৌলতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ার মৃত শুকুর আলীর ছেলে চান্দু মন্ডলকে (৫০) আটক করে। পরে তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মাদক ও অবৈধ ব্যবসা নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপডেট : ০৯:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬