চুয়াডাঙ্গা ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে মুড়ি কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

Padma Sangbad
৩৮

চুয়াডাঙ্গার জীবননগরে ইঁদুরের পায়খানা মেশানো চাউল ও কারখানায় ব্যবহৃত লবণ দিয়ে মুড়ি তৈরিসহ বিভিন্ন অভিযোগে কারখানা মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, আজ রবিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার ইসলামপুর ও চ্যাংখালী সড়কে অবস্থিত মেসার্স সরকার ট্রেডার্সের প্রতিষ্ঠান ভাই ভাই মুড়ি কারখানা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় ভাই ভাই মুড়ি তৈরি কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও তিনদিনের জন্য কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও পুলিশ উপ-পরিদর্শক চায়নার নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি দল।।

আপডেট : ০১:১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩