চুয়াডাঙ্গা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহর বিষয়খালী বাজার এলাকা হতে ৯২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

Padma Sangbad
২৯

দৈনিক পদ্মা সংবাদ, নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ১১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ১১ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ১১:২০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন বিষয়খালী বাজার সাকিনস্থ রান সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির অফিসের সামনে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ হাবিবুল্লাহ (২১), পিতা-মোঃ ইউনুছ বিশ্বাস, সাং-দুর্গাপুর (স্কুলপাড়া), থানা- কালীগঞ্জ, ২। মোঃ জীবন রহমান (২৪), পিতা- মোঃ আবু তালেব বিশ্বাস, সাং-কিসমত গরিয়ালা, থানা- ঝিনাইদহ, উভয় জেলা-ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দখল হতে ৯২ পিচ ইয়াবা ট্যাবলেট, ০২টি মোবাইল ও ০৪টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা করা হয়।

আপডেট : ১০:২৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০