চুয়াডাঙ্গা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলার শৈলকুপা হতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

Padma Sangbad
৫৫

নিজস্ব প্রতিবেদক।

নাবালিকা কন্যাকে অপহরণ করে ধর্ষণ; প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করছে র‌্যাব-৬।
ভিকটিম রংপুর জেলার পীরগাছা এলাকার নাবালিকা কন্যা। গত প্রায় দেড় বছর যাবত স্কুলে আসা যাওয়ার পথে আসামী রিপন মিয়া ভিকটিমকে বিভিন্ন রকম কু-প্রস্তাব দিতো এবং উত্ত্যক্ত করত। কুপ্রস্তাবে রাজী না হওয়ায় আসামী ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়। গত ১৮ জানুয়ারি ২০২৩ তারিখ বিকেলে ভিকটিম তার বাড়ির পার্শ্বে ঘুরতে বের হলে আসামী রিপন তার সহযোগী আসামীদের নিয়ে মোটরসাইকেল যোগে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে একটি বাড়িতে আটকে রেখে আসামী একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে রংপুর জেলার পীরগাছা থানায় আসামীদের বিরুদ্ধে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব ভিকটিমকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা এলাকায় আত্নগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন চন্ডিপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী-মোঃ রিপন মিয়া(২২), থানা-পীরগাছা, জেলা-রংপুরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।

আপডেট : ১১:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩