চুয়াডাঙ্গা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ২০৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

Padma Sangbad
১৪১

নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অদ্য ০৪ মার্চ ২০২১ ইং তারিখ বিকাল ১৪:৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ০৪ মার্চ ২০২১ ইং তারিখ বিকাল ১৫:৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন বড়বাড়ী বগুড়া (দিয়ার পাড়া)গ্রামস্থ জনৈক মজিবুর রহমানের টিনের বসত বাড়ীর আঙ্গিনায় অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ আরিফ (৩২), পিতা-মজিবুর রহমান, সাং-বড়বাড়ি বগুড়া (দিয়ার পাড়া), থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ২০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা করা হয়।

আপডেট : ০৮:৫১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১