চুয়াডাঙ্গা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ ৬ র‍্যাবের অভিযানে ১৬০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

Padma Sangbad
১২১

নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর ২০২০ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ২৫ অক্টোবর ২০২০ ইং তারিখ ০৬:৫৫ ঘটিকায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সামবাজার মোড়ে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন (৪০), পিতা- মৃত মোজাম্মেল হক, সাং- যুগরী (পান্তাপাড়া), থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মনির হোসেন একজন মাদক সম্রাট। সে দীর্ঘদিন যাবত ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার নামে বিভিন্ন থানায় ০১ (এক) টি অস্ত্র মামলাসহ সর্বমোট ০৯ (নয়) টি মামলা রয়েছে।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।

আপডেট : ১০:৩৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০