চুয়াডাঙ্গা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের শখীপুরে দুই মাসের অন্তঃসত্ত্বাকে ডেকে নিয়ে ৩ বন্ধু মিলে ধর্ষণ

Padma Sangbad
১৮৬

টাঙ্গাইলের সখীপুরে দুই মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার রাতে সখীপুর পৌরসভার জামতলা এলাকার একটি বাসায় আটক রেখে তিন বন্ধু মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করে। আজ বুধবার বিকেলে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন।
পুলিশ গণধর্ষণ মামলার প্রধান আসামি সিয়াম হাসানকে (২১) গ্রেফতার করেছে।
ওই গৃহবধূর বাড়ি জেলার ঘাটাইল উপজেলায়। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) লুৎফুল কবির গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে। ’
মামলা সূত্রে জানা গেছে, পূর্ব পরিচিত হওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা নারীকে সিয়াম ফোন করে সখীপুরে ডেকে নিয়ে যান।
পরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সিয়ামের চাচাত ভাইয়ের বাসায় আটকে রেখে সিয়াম ও তার দুই বন্ধু জয় (২০) এবং সুমন (২১) মিলে রাতভর ধর্ষণ করেন।
পরে বুধবার ভোরে সিয়াম মোটরসাইকেলযোগে ওই গৃহবধূকে বাড়িতে পৌঁছে দিতে যান। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তার চিৎকারে স্থানীয় লোকজন সিয়ামকে আটক করে পুলিশে দেয়। আহত গৃহবধূক প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আপডেট : ১২:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১