চুয়াডাঙ্গা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী

Padma Sangbad
৩৬

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।তবে তার শারীরিক জটিলতা নেই।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তথ্যমন্ত্রী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) থেকে করোনা পরীক্ষা করালে ফল পজেটিভ আসে।
শুক্রবার রাতে জ্বর নিয়ে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ শনিবার সকালে সাংবাদিকদের কে বলেন, “গতকাল রাতে পজিটিভ রেজাল্ট পেয়েছি।“জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। এখন জ্বর নেই। সার্বিকভাবে শারীরিক অবস্থা ভালো আছে।”
করোনাভাইরাস মহামারীকালে প্রায় প্রতিদিনই সচিবালয়ে কাজ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আপডেট : ০১:০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০