চুয়াডাঙ্গা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র হচ্ছে পদত্যাগের দাবি, অস্বস্তিতে নেতানিয়াহু

Padma Sangbad
১০০

অনলাইন ডেস্ক।
ক্রমেই চাপ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর। দুর্নীতি মামলা ও করোনা মোকাবিলার অব্যবস্থা। সব মিলিয়ে দিন দিন তার পদত্যাগের দাবি তীব্র হচ্ছে।
গতকাল শনিবার রাতে তার বাসভবনের সামনে শত শত মানুষ জমায়েত হয়ে প্রতিবাদী আন্দোলন করেন।
এসময় নেতানিয়াহুর পদত্যাগ দাবি করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এদিকে, বিগত সাত মাস ধরে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদীরা। তাদের দাবি, নেতানিয়াহু দুর্নীতি নিয়ে আদালতে ট্রায়াল চলাকালীন প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না।
উল্লেখ্য, ঘুষ নেওয়া এবং বিশ্বাসভঙ্গের মতো তিনটি পৃথক মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। আগামী ২৩ মার্চের নির্বাচন সামনে রেখে এরকম নানা সমস্যায় জর্জরিত তিনি।

আপডেট : ০৭:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১