দর্শনায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

মোঃ আব্দুর রহমান অনিক।।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেল ৫টার দিকে দর্শনা প্রেসক্লাব থেকে একটি র্যালি বের হয়ে রেলবাজার বটতলা পর্যন্ত প্রদক্ষিণ করে।
পরে দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রুহুল আমিন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সাহসিকতার সাথে উপস্থাপন করে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সাংবাদিকদের মূল দায়িত্ব।
এছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।




















