চুয়াডাঙ্গা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা গ্রামের শাজাহান নামের এক মাদক কারবারি ১৪৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার

Padma Sangbad
১০৩

অনলাইন ডেস্ক।

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে ”
এই স্লোগান কে সামনে রেখে
দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৭ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে।গত রাত পৌনে ১২ টার দিকে দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামস্থ ঘোনার মাঠগামী ইটের সলিং রাস্তার উত্তর পার্শ্বে জনৈক আজিত এর ভূট্টা ক্ষেত হতে তাকে আটক করা হয়।

জানাগেছে, চুয়াডাঙ্গা জেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে ও যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা হতে ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গা সদ্য যোগদানকৃত চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) রাম প্রসাদ সরকার, এএসআই (নিঃ) মোঃ তুহিন হোসেন, এএসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামস্থ ঘোনার মাঠগামী ইটের সলিং রাস্তার উত্তর পার্শ্বে জনৈক আজিত এর ভূট্টা ক্ষেতে। এ সময় আটক করা হয় ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর ছেলে শাহজাহান আলীকে (৩০) তার কাছ থেকে উদ্ধার করা হয় নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য ১৪৭ বোতল ফেন্সিডিল । গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আপডেট : ১২:১৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩