চুয়াডাঙ্গা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা ফুলবাড়ি সীমান্তবর্তী মাঠ থেকে কোটি টাকার ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

Padma Sangbad
১০৫

দামুড়হুদার দর্শনা ফুলবাড়ি সীমান্তবর্তী মাঠ থেকে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
দামুড়হুদার ফুলবাড়ি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার দুলাল হক বলেন, গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় মাঠের ইটভাটার কাছে যায়। এ সময় বিজিবি দেখে একজন মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া মোটরসাইকেল ও স্যান্ডেল উদ্ধার করা হয়। পরে স্যান্ডেলের ভেতর থেকে স্বর্ণের ১৩টি বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ৬-বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক শাহ মো. ইশতিয়াক বলেন, উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৮ লাখ ৮ হাজার ৪০০ টাকা ধরা হয়েছে। একজনকে পলাতক আসামি করে দর্শনা থানায় মামলা করা হয়েছে। মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।।

আপডেট : ০৩:৫৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২