চুয়াডাঙ্গা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা রেল বাজার ও দুর্গাপুর হতে ২৬০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৯০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ৩

Padma Sangbad
৬৯

দৈনিক পদ্মা সংবাদ, নিউজ ডেস্ক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক বিকাল ০৫:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে বিকাল ০৫:৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন দুর্গাপুর মোড় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ মন্ডল (২২), পিতা-মোঃ মোসলেম মন্ডল, সাং-ঠাকুরপুর(খাঁপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ২৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ও ০২টি সীম কার্ড উদ্ধার করা হয়।

যাহা আসামীর পরিহিত লুঙ্গীর ডান কোচড় হতে প্রাপ্ত। বর্ণিত অভিযান শেষে আভিযানিক দল রাত ০৮:৪০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন দর্শনা রেলবাজার সাকিনস্থ ধৃত আসামী ইউনুছ মীর(৪২)এর টিনশেড টং দোকান এর সামনে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী ১। ইউনুছ মীর (৪২), পিতা- মৃত ইসলাম মীর, সাং-দর্শনা থানাপাড়া, ২। ইমরান (২২), পিতা-মৃত আয়নাল, সাং-কুন্দিপুর, উভয় থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করা হয়।

উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৯০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। যাহা আসামীদ্বয়ের দখলে ০৯ টি সাদা রংয়ের জারিকেনে রক্ষিত ছিল।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।

আপডেট : ০৭:৫২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০