চুয়াডাঙ্গা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ভৈরব নদ থেকে অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার, পুড়িয়ে বিনষ্ট

Padma Sangbad
৬৫

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।

দামুড়হুদায় মোবাইল কোর্টের মাধ্যমে ভৈরব নদ থেকে অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল অপসারণ করা হয়েছে। উপজেলা প্রশাসন উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে প্রায় ৪০০ মিটার অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সোমবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলার সুবুলপুর ভৈরব নদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম সাংবাদিকদের বলেন, দামুড়হুদা উপজেলার গুরুত্বপূর্ণ নদ ভৈরব নদে কিছু অসাধু ব্যক্তি চায়না ম্যাজিক জাল ব্যবহার করে মাছ ধরছিলেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ চায়না ম্যাজিক জাল অপসারণ করে সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে কেউ এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, নদ-নদী ও জলাশয়ে অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আপডেট : ০৯:৫৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬