চুয়াডাঙ্গা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

Padma Sangbad
১৩২

অনলাইন ডেস্ক।
দুই জেলা, দুই অঞ্চল ও ছয় বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বুধবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে এ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরের পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আপডেট : ১২:০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১