চুয়াডাঙ্গা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দফার ভোটে নির্ণায়ক ভূমিকায় মহিলা ভোটাররা? বুধবার ১৪২ আসনে লড়াইয়ে ১৪৪৮ প্রার্থী

Padma Sangbad
৫১

অনলাইন ডেস্ক।
রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানে নজর কেড়েছিলেন মহিলা ভোটাররা। বহু কেন্দ্রে পুরুষ ভোটারদের তুলনায় বেশি উপস্থিতি দেখা গিয়েছিল মহিলাদের। সেই আবহেই বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ, যেখানে ১৪২টি আসনে ভাগ্য নির্ধারণ হবে ১৪৪৮ জন প্রার্থীর।
দ্বিতীয় দফায় মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ কোটি ৬৪ লক্ষ ২৭৪ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৫৭ লক্ষ ৩৮ হাজার ২৩৩ জন। সংখ্যার হিসেবে পুরুষ ও মহিলা ভোটারের ব্যবধান খুবই কম হওয়ায় এবারও মহিলা ভোটাররাই ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে তরুণ ভোটারদের উপস্থিতিও এবার বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৮ থেকে ১৯ বছর বয়সি ভোটারের সংখ্যা রয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৬৬৮ জন। এদের অধিকাংশই প্রথমবার ভোট দেবেন। ফলে নতুন ভোটারদের সিদ্ধান্তও ক্ষমতার সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন :ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

এছাড়াও দ্বিতীয় দফায় তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৭৯২ জন। শতায়ু ভোটারের সংখ্যা রয়েছে ৩২৪৩ জন, যা গণতান্ত্রিক অংশগ্রহণের এক অনন্য দৃষ্টান্ত।
প্রার্থীদের তালিকায় অবশ্য পুরুষদের সংখ্যাই অনেক বেশি। মোট ১৪৪৮ জন প্রার্থীর মধ্যে পুরুষ প্রার্থী ১২২৮ জন, আর মহিলা প্রার্থী ২২০ জন।
বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে রাজ্যের মোট ৭টি জেলায়। এগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমান।
এবারের ভোটে মহিলা, তরুণ ও নতুন ভোটারদের সক্রিয় অংশগ্রহণই শেষ পর্যন্ত ফলাফলের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপডেট : ১০:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬