চুয়াডাঙ্গা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় রাউন্ড থেকে এনসিএলে ফিরছেন মুশফিক

Padma Sangbad
৫৯

আগামীকাল শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ড থেকে ফিরছেন বাংলাদেশের ডান-হাতি ব্যাটার মুশফিকুর রহিম।
পারিবারিক কারণে এনসিএলের প্রথম রাউন্ডে খেলতে পারেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক। এছাড়া এই রাউন্ডে খেলবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।
কয়েকদিন বিশ্রামের পর শৈশবকালের মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের অধীনে ব্যাটিং নিয়ে আলাদাভাবে কাজ শুরু করবেন তামিম।
গত শুক্রবার তার বিভাগীয় দল রাজশাহীতে যোগ দেন মুশফিক। গত দু’দিন দলের সাথে অনুশীলনও করেন তিনি।
আজ রাজশাহীর কোচ গোলাম মোর্তাজা বলেন, ‘আমরা পরের রাউন্ডে মুশফিকুর রহিমকে পাবো। দু’দিন ধরে অনুশীলন করছেন তিনি। সব ঠিকঠাক চলছে। তাকে ফিট দেখাচ্ছে এবং খুব ভালো অনুশীলন করেছেন।’
এনসিএলের প্রথম রাউন্ডের ম্যাচে বরিশালের বিপক্ষে ড্র করে রাজশাহী বিভাগ। দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রাজশাহী।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে খেলবে চট্রগ্রাম বিভাগ।
এদিকে প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে চট্টগ্রামের হয়ে খেলেছেন তামিম। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। দুই ইনিংসে ৩১ ও ২০ রান করেন তামিম। এনসিএলে তার শেষ ম্যাচে রান পান কি-না সেটাই এখন দেখার বিষয়।
এদিকে দ্বিতীয় রাউন্ড নিয়েই মাঠে ফিরছেন ভারত সফরের জন্য নির্বাচিত বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। তামিলনাড়–তে খেলার কথা ছিলো মোহাম্মদ মিঠুন, মোমিনুল হক, সাইফ হাসানের। কিন্তু ভিসা জটিলতার কারণে সফর স্থগিত করা হয়েছে। ফলে নিজ-নিজ বিভাগের হয়ে এনসিএল খেলবেন তারা।

আপডেট : ০১:১৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২