চুয়াডাঙ্গা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“ধুলো ঝড়ের পরে”

Padma Sangbad
৪৫

মুন্সি কবির।।

অভিধান ঘেঁটে একটা সমুদ্রও মিললো না,
অথচ অতীত অর্থ কক্ষপথ পাওয়া গেল সহজেই।
ঠিক তারপরেই অরণ্য।
অগুনতি অক্ষরের ভীড়ে বাজার বসিয়েছিল ছদ্মবেশী পাগলা কবি।
না পাওয়ার যাতনায় সে এখন নাছোড় ; মস্তিষ্কে
উড়োজাহাজের সংক্রমণ।
দু’টুকরো চোখের জমিতে আগামীর দাবানল। শেষমেষ শরণাপন্ন হতে হলো সাঁকোর। সেই বুঝালো…
অভিমানী জ্যাকেট খুলে নামতে হবে টাটকা স্মৃতির গহণে, ওখানে মিলবে আনন্দ না’রোঁখার দিকনির্দেশনা। সেটা ধরেই ঝড়ের পথ। তারপর-
যখন-তখন দেখা মিলবে সমতল না’ছোঁয়ার অহেতুক অহংকার।
মোড় ঘুরলেই অভিতপ্ত কাব্যবাজার। এখানে সীমাবদ্ধ সব মানুষের সীমাহীন অনুসন্ধিৎসুর ‘বিরাম নগর’।
সমুদ্র কেন? ওখানে ইচ্ছেরাও অপেক্ষমান।।

আপডেট : ১০:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩