চুয়াডাঙ্গা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

Padma Sangbad
৪১

নাটোর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় নাটোর এম কে অনার্স কলেজ মিলনায়তনে দুইদিনের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে এ নির্দেশনা দেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার শামীম আহমেদ।
এ সময় রিটার্নিং অফিসার বলেন, কঠোর মনিটরিং এর মাধ্যমে নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। সকল ভোট গ্রহণ কর্মকর্তাকে যে কোন প্রভাব উপেক্ষা করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন এ সময় উপস্থিত ছিলেন।
আটজন প্রিজাইডিং অফিসার, ১৫জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৮ জন পোলিং অফিসার অংশ গ্রহণ করছেন। গতকাল শুরু হওয়া প্রশিক্ষণ আজ শেষ হবে।
জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক জানান, প্রশিক্ষণে ইভিএম মেশিনের ব্যবহার, সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা, ভোটকেন্দ্র বিন্যাস, সিসি ক্যামেরা’র ব্যবহার, ভোট গ্রহণ ও গণনা, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষিত ভোট গ্রহণকারী কর্মকর্তাবৃন্দ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নাটোর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন। ইভিএম মেশিনের মাধ্যমে জেলার আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

আপডেট : ১১:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২