চুয়াডাঙ্গা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ২০টি স্বর্ণেরবার ও ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

Padma Sangbad
১০৬

জেলার সৈয়দপুরে মাদক উদ্ধারের অভিযানে নেমে ২০টি স্বর্ণের বার ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর।
আজ সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর মোড়ে অভিযান চালিয়ে পৃথক দুটি বাস থেকে ওই স্বর্ণ ও গাঁজা উদ্ধার করে। এ সময় চার যাত্রীকে আটক করে থানায় সোপর্দ করেছে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর সূত্র জানায়, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তারা মাদক দ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় রংপুর-দিনাজপুর মহাসড়কের কামারপুকুর মোড়ে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশিকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নাবিল পরিবহনের একটি বাসের যাত্রি আব্দুর রহিম (২৫) ও মোহাম্মদ উল্লাহর (২৬) কাছে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায়। রহিম ওই উপজেলার গোবিন্দল গ্রামের সুমন আলীর ছেলে এবং মোহাম্মদ উল্লাহ একই গ্রামের নূরুল ইসলামের ছেলে। তারা দুজনেই ঢাকার প্রাইভেট একটি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী। স্বর্ণের ওই বার নিয়ে তারা ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
একই সময় দিনাজপুরগামী সাগরিকা এক্সপ্রেস নামে অপর একটি বাসে অভিযান চালিয়ে যাত্রী পঞ্চগড় জেলার মোছা. সুমি বেগম (৩২) এবং বাগের হাট জেলার মোছা. হাবিবা বেগমের (৩০) কাছে পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। তাদেরকে আটক করে সৈয়দপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ২০টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, এ ঘটনায় দপ্তরটির পরিদর্শক শফিকুল ইসলামকে বাদী করে সৈয়দপুর থানায় পৃথক দু’টি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
সন্ধ্যায় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘ওই চার ব্যক্তি থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।’

আপডেট : ১১:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩