চুয়াডাঙ্গা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে মৃতের সংখ্যা বাড়ছে, এখনো নিখোঁজ ৯১০ জন

Padma Sangbad
৮৫

আন্তর্জাতিক ডেস্ক।।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনো ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৫৯ জনে।

আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বন্যার পর ৯১০ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক, নেপাল সেনাবাহিনীর ৪৪ সদস্য এবং নেপাল পুলিশের ২৮ সদস্য রয়েছেন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫৯ জন নিশ্চিত করেছে নেপাল পুলিশ। এই সংখ্যা বেড়েই চলেছে।

তিব্বত সীমান্তসংলগ্ন নেপালের বিভিন্ন এলাকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যার পর দেশজুড়ে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযানে সহায়তার জন্য পুলিশ, সেনাবাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনীর মোট ৯ হাজার ২৬০ জন সদস্যকে মোতায়েন করা হয়েছে।

বন্যার ফলে চীন-নেপাল সীমান্তে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে, যেখানে দ্রুত পানি জমছে। এতে আশঙ্কা দেখা দিয়েছে যে হ্রদটির তীর ভেঙে যেতে পারে।

চীনের পানি সম্পদ মন্ত্রণালয় মডেলিং প্রযুক্তি ব্যবহার করে হ্রদটিতে থাকা পানির পরিমাণের হিসাব করেছে। তারা বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী তিন দিনের মধ্যে হ্রদটির তীর ভেঙে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।

আপডেট : ০২:৩৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬